নারী খামারীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা, লুটপাটের অভিযোগ

রাউজান প্রতিনিধি | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান শাহ সুন্দর পাড়া এলাকায় নুরুচ্ছাফা বেগম নামের নারীর খামার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে ওই নারী। তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন গত ২০ আগস্ট রাতে মোহাম্মদ আলম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মান্নান, মোহাম্মদ আজিজসহ অজ্ঞাতনামা আরও আরও ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত তার ঘরে প্রবেশ করে ভাংচুর চালিয়ে স্বর্ণালংকারসহ নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এর আগে জাড়িত দুর্বত্তরা তার কাছে চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসছিল বলে জানায়। নুরুচ্ছাফা বেগমের পুত্রবধু জেনি আকতার (১৯) বলেছেন, পরিবারের পুরুষ সদস্যরা প্রবাসে ও শহরে থাকে। ঘরে থাকেন তারা বউ শাশুড়ি। এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় তিন দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা