নান্দনিক ক্রিয়েটিভ একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

নান্দনিক ক্রিয়েটিভ একাডেমির উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘মনের সুখে আঁকো’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাফিয়া হাসিন ও সানজিদা আক্তার। প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন শিল্পী আজিজুল কদির এবং শিল্পী শামসুল আলম সোহেল। বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট সায়েন্টিফিক ইসলামিক স্কুলের প্রধান শিক্ষিকা সুলতানা বেগম ও পরিচালক মো. ইমরান। সহযোগিতায় ছিলেন, আদিয়ান, ফাহমিদা আলম, আবিদা সুলতানা ও সাদিয়া ইমরাজ তুহিন। শেষে তিনটি বিভাগ থেকে ১ম ২য় ৩য় এবং অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা
পরবর্তী নিবন্ধআমরা রাজনীতি করবো নতুন প্রজন্মের সুন্দর স্থিতিশীল ভবিষ্যতের জন্য