চন্দনাইশের বাইনজুরিতে শাহসুফি আল্লামা নাদেরুজ্জামান খানের (রহ.) দুদিনব্যাপী ৩৭তম বার্ষিক ওরশ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে গত ২ অক্টোবর শেষ হয়েছে। এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল সভাপতিত্ব করেন দরবার শরিফের সাজ্জাদানশীন আল্লামা আবদুল হাই মুহাম্মদ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন গাটিয়াডেঙ্গা দরবার শরিফের সাজ্জাদানশীন আল্লামা মুজিবুল হক জাহাঁগিরী কাদেরী। মুখ্য আলোচক ছিলেন ছোবহানিয়া আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ জুলফিকার আলী চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন শাহজাদা আব্দুল হাই মুহাম্মদ আরিফুজ্জামান খান ও শাহজাদা আবদুল হাই মুহাম্মদ আনিসুজ্জামান খান। মোহাম্মদ ওসমান গনী ও মোহাম্মদ মিয়ার পরিচালনায় মাহফিলে অতিথি ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ মোরশেদুল আলম খান, মুহাম্মদ সাইফুল ইসলাম খান, আ খ ম মোজাম্মেল হক, মুহাম্মদ মোনায়েম খান, মাওলানা মুহাম্মদ মাসুকুর রহমান কাদেরী, শাহজাদা এস এ এম কিবরিয়া হোসেন আজম, অ্যাডভোকেট জি এম শাহাদত হোসাইন মানিক, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল্যাহ খান, মুহাম্মদ আমির হোসেন খান, মনির আহমেদ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শওকত হোসেন খান, ব্যাংকার মুহাম্মদ ইশতিয়াক মাহমুদ ফরহাদ, মাস্টার মুহাম্মদ শাহ আলম, মাস্টার মুহাম্মদ ইলিয়াস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












