নয়ারহাট এলাকায় ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

১৫ কেজি গাঁজাসহ চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। তার নাম মো. সুমন (২৪)। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ইপিজেড থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান সিএমপির অতিরিক্ত উপ–কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ। তিনি জানান, বৃহস্পতিবার পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ওই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়।

পূর্ববর্তী নিবন্ধভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা ২০২৪ প্রজ্ঞাপন জারি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজ এমওইউর চুক্তি স্বাক্ষর