নববর্ষ

বিপুল বড়ুয়া | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

হৈ – হুল্লোড় – উড়ছে ঘুড়ি

বাজছে মধুর বাঁশি

সবার মুখে উপচে পড়া

প্রাণের ছোঁয়া হাসি।

জমছে মেলা খুশির নাচন

কেনা কাটার ধুম

উছল হাওয়ায় উড়ছে সবাই

আনন্দ নিঝঝুম।

জিলিপি – মোয়ার বিকিকিনি

খুব জমেছে আজ

ঝলমলে পোশাক সবার

রূপ – অপরূপ সাজ।

কোথায় কোথায় মন হারানো

স্বপ্ন খোঁজার দিন

নূতন বছর দুঃখ ভোলায়

আনন্দ রঙিন।

পূর্ববর্তী নিবন্ধআজ সারাদিন ওরা স্বাধীন
পরবর্তী নিবন্ধনতুন বছরে