নদীর জলে উল্টো ছায়া

আবু তাহের মুহাম্মদ | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৪০ পূর্বাহ্ণ

১.

ঘিরে মহাকাল খোঁপা ছড়ালো ঘ্রাণ

গ্রীবায় জড়ানো সর্বনাশা ভগ্নাংশে লোবান।

২.

কপালের টিপ কাঁপছে মৃদু মৃদু

কেউ তো ছিল না মেঘের কাছে আমি শুধু।

৩.

বান্ধবীদের কোলাহলে তুমিও ছিলে উদাস

গ্রহ নক্ষত্রের ভিড়ে আমার ছাতাছেড়া আকাশ।

৪.

কলেজ ব্যাগে মজে যাওয়া দু‘চারটে বকুল

তুমি কেবল বিভোর থাকো আমার হচ্ছে কোথায় ভুল।

৫.

নদীর জলে উল্টো ছায়া পথ হারানোর শোক

কয়টা চুমুর নিশানা ভেদ জানবে জানুক লোক।

পূর্ববর্তী নিবন্ধবিশাখা সমাচার
পরবর্তী নিবন্ধদোঁহা