খাগড়াছড়ি জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে গত সোমবার বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। আগামী ২ মে বিকাল ৩ টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে ভার্চুয়ালি খাগড়াছড়ি স্টেডিয়ামে শুভ উদ্বোধন হয়ে যাবে। ১২ থেকে ১৪ বছর বালক বালিকা ইভেন্টে খাগড়াছড়িতে ১০টি দল ৮টি ইভেন্টে অংশগ্রহণ করবে। অনলাইনে রেজিস্ট্রেশন চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ কাজল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আনিসুল আলম চৌধুরী আনিক, মাদল বড়ুয়া, জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী বাবু। ভার্চুয়ালি জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার (সকল), জেলা শিক্ষা অফিসার, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, খাগড়াছড়ি।












