জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সাথে মতবিনিময় করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ)। গতকাল বুধবার সন্ধ্যায় নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার আশরুপা হক চৌধুরী, রিজিওনাল কো–অর্ডিনেটর মো. সদরুল আমীন, ম্যাফের চট্টগ্রাম শাখার সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদুল আলম আল–জাহিদ, সহ–সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও মো. মামুন, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হক সোহেল, ইকবাল হোসেন সুমন। মতবিনিময় সভায় নগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেস বিজ্ঞপ্তি।












