নগরী থেকে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হাসানকে গ্রেপ্তারের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের মৃত নুরুল আলমের ছেলে।
হাসানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, হাসপাতালে স্ত্রীর ডেলিভারির পর হাসান ওষুধ আনতে গেলে সাদা পোশাকে ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম হাসানকে নিয়ে যায়।













