দেহমন

আহমেদ রাজু | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

মখমলি প্রেমের আহ্বানে দিনকাল যায় অনাড়ম্বর কেটে

উদাসী সুর ব্যাকুলিত আবেগ সুরে লয়ে তাল মিলিয়ে যায়।

কেউ রাখার অধিকারভেদে কিঞ্চিদধিক চাপ নিয়ে বেঁচে থাকে।

আমি অবধি আমার আসার প্রয়াস বিলিয়ে দিতেও রাজি।

তবে কেবল একলা থাকার অসুখ। করুণালাভ প্রেমকে

আলিঙ্গন করে যারা ঘর ছেড়েছে তাদের কাতারে

একটু জায়গা করে দাঁড়িয়ে থাকে থমকে যাওয়ার প্রেমিক।

আমারও হুটহাট প্রেম হয়ে উঠে না, কাল থেকে কালান্তর

অপেক্ষার অজুহাতে দাঁড়িয়ে থাকা লাগে।

এই সব প্রেম সাহিত্যে যায় না, একটা প্রেম হোক যে প্রেম

সাহিত্য বিরাট অংশে জুড়ে জায়গা করে নিবে,

সাহিত্যহীন প্রেম বড্ড পানসে লাগে। তাই গল্প কবিতায়

সাহিত্যায়নের তরী ধরে নিজেকে নাবিক ভাবতে দ্বিধাবোধ

করি না খুব একটা। তাই দেহ থেকে মনকে বের করে দিয়ে

দাঁড় করাই দিয়েছি, মনেরও ইচ্ছে দেহটাকে প্রাণভরে দেখতে…

পূর্ববর্তী নিবন্ধআব্দুল মতিন : ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক
পরবর্তী নিবন্ধরক্তাশ্রু