প্রয়াসের কেবিনেট সভা ও ১৮ তম বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা গত ৩১ অক্টোবর নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় ১ম পর্ব সভাপতিত্ব করেন প্রয়াস সভাপতি সুভাষ সরকার। ২য় পর্বে সভাপতিত্ব করেন কেবিনেট সভার চেয়ারম্যান লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। মুখ্য আলোচক ছিলেন হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশলী মোমিনুল হক, লায়ন জিকে লালা, অধ্যক্ষ আমেনা শাহীন, উইম্যান চেম্বার পরিচালক নুর আকতার জাহান, রন্ধনশিল্পী সাবিনা ইকরাম সিরাজী, রোটারী জেলার ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, আনিকা আনোয়ার, ডা. জান্নাতুল নাঈম হক, শফিকুল ইসলাম চৌধুরী, লায়ন আশীষ ভট্টাচার্য, হাসান তারিক চৌধুরী, মহসীন উল কাদের, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, সারিস্ত বিন্তে নূর, আবছার উদ্দিন অলি, মো. হুমায়ুন কবির, খালেদা আকতার চৌধুরী, নাসরিন হক, প্রবীর কুমার দত্ত সাজু, আসাদুর রহমান, মাহমুদা মুমু, মুবিনুল হক, আলতাফুর রশীদ বাবু, রফিউল কাদের, হোসনী মোবারক প্রমুখ। প্রধান অতিথি বলেন, দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে প্রয়াস। কেবিনেট সভায় সংগঠনের পক্ষ থেকে একটি হেফজখানায় ৫০ জন ছাত্রদের জন্য মশারি বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












