সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নং বড়দুয়ারা ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করেছে এ জে খাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ খান সবুজ। বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিক সহায়তা। তারই কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এতে প্রধান অতিথি ছিলেন বাজালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন সিকদার। উপস্থিত ছিলেন জিয়াউল রহমান, বেলাল খান, আব্দুল লতিফ, সামাদ, মহিউদ্দিন, এনাম, মিজান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









