আয়ারল্যান্ডের সঙ্গে ও যুক্তরাজ্য–শাসিত উত্তর আয়ারল্যান্ডকে এক দেশ হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের পর তার পাশে বসেই ট্রাম্প সাংবাদিকদের একথা বলেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, আমি কোনও সমস্যা তৈরি করতে চাই না। তবে আমি আপনাদের বলব, আমি আয়ারল্যান্ডকে এক দেখতে চাই। আয়ারল্যান্ড এক হয়ে যাওয়াটা আজ হোক বা কাল–একসময় ঘটবেই উল্লেখ করে ট্রাম্প বলেন, আমার মনে হয়, এটি একটি দারুণ ব্যাপার হবে। তবে এ বিষয়ে যুক্তরাজ্যের মত গুরুত্বপূর্ণ বলে স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, এখন যুক্তরাজ্যকে এ বিষয়ে কিছু বলতে হবে। তবে আমার মনে হয়, এটি একটি চমৎকার ব্যাপার হবে।












