চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দারুল হিকমা শিক্ষা পরিবারের অঙ্গপ্রতিষ্ঠান দারুল হিকমা মাদরাসার জিইসি শাখার দস্তারবন্দি ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমপ্রতি নগরীর জিইসি কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম, ইসলামিক স্কলার, শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল হিকমা শিক্ষা পরিবারের চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মাদ মানজারুল হালিম বুখারি। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার সহকারী পরিচালক মনসুর আলম।
দুই অধিবেশনে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক ধর্মীয় উপদেষ্টা ড. আল্লামা আ ফ ম খালিদ হোসেন, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা ড. মাহমুদুল হাসান আল–আজহারী, জামেয়াতুন নূর আল–আ‘লমিয়াহর শায়খুল হাদিস ও মহাপরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামযাহ, আল–জামেয়া আল–ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস ও সহকারী পরিচালক আল্লামা জাকারিয়া আল–আজহারী, কুরআন গবেষক মুহাম্মাদ আতীক উল্লাহ এবং আইডিয়াল গার্লস মাদরাসার অধ্যক্ষ ও চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর মুহাম্মদ ইউছুফ ছানুভী।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের শরিয়াহ অনুষদের ডিন ড. বি এম মুফিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. শফি উল্লাহ, আইআইইউসির দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আমিনুল হক, কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. নোমান হাসান মাদানি, আন–নাবিল ইনস্টিটিউটের পরিচালক ড. শুয়াইব রশিদ মাক্কি, এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এইচ এম ওসমান সরওয়ার, দারুল উলুম কামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আহমাদু রহমান নদভী, জামেয়াতুল হেরার শায়খুল হাদিস ও পরিচালক জিয়াউল হোছাইন এবং দারুল ইরফান হিফজ মাদরাসার পরিচালক ও পিএইচডি গবেষক মহিউদ্দিন মাহবুব। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, হামদ–নাত, ইসলামী সংগীত, আবৃত্তি ও বক্তব্যসহ নানা পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। এ সময় কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের দস্তারবন্দি ও সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












