দরবারে আজিজিয়ায় মাহফিল

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে রাউজানের মিরাপাড়ায় দরবারে আজিজিয়ায় মাহফিল গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরে তরিকত শাহসুফি মাওলানা সৈয়দ আবদুল্লাহ আল নোমান শাহ। প্রধান আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ মমতাজুল হক নঈমী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ নঈমুদ্দিন ও মাওলানা কাজী মোহাম্মদ আজিজুদ্দিন। মাহফিলে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল আনোয়ার শাহ, শাহজাদা সৈয়দ নুরুল হান্নান শাহ, মোহাম্মদ মোরশেদ মন্টু, মোহাম্মদ হারুন, নূর মোহাম্মদ, মোহাম্মদ শাহেদুল্লাহ, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ আজাদ, সৈয়দ মোহাম্মদ সাইফুল, সৈয়দ মোহাম্মদ আরিফ, সৈয়দ জয়নাল, মোহাম্মদ টিটু, শাহজাদা সৈয়দ জিল্লুর রহমান মারুফ ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ আদনান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএয়াকুবিয়া আলিম মাদ্রাসায় মিলাদুন্নবী মাহফিল
পরবর্তী নিবন্ধআবদুর নুর