দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি ও নিউ সান ফ্লাওয়ার ক্লাবের যৌথ পরিচালনায় বৃহস্পতিবার বিকেলে সাগর পাড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপকে স্বাগত জানিয়ে প্রীতি ফুটবল ম্যাচে সিনিয়র দল (সবুজ জার্সি) ৩–০ গোলে জুনিয়র দল (কমলা জার্সি) পরাজিত করে। ম্যাচ সেরা পুরস্কার লাভ করে মো. ইরফান আহমেদ এবং শান্তনা পুরস্কার লাভ করে জুনিয়র দলের আব্দুল্লাহ আল মামুন। খেলায় সিনিয়র দলের রুবেল, ইরফান ও রখিব গোল করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সাবেক ফুটবলার মো. আব্দুল খালেক, মো. দেলোয়ার হোসেন ও মো. আসলাম। খেলা পরিচালনা করেছেন রেফারি মো. আলাউদ্দিন সহকারী মো. মামুন ও মো. ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দঃ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মো. আকিব জাভেদ, আমির খন্দকার, মো. রাকিব, আ. রহিম প্রমুখ।












