চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ ও কৃষি বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে প্রদীপ কুমার দাশকে রাতে নগরীর মেহেদীবাগের বাসা থেকে এবং খুলশী আবাসিক এলাকা থেকে গোলাম ফারুক ডলারকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলশী আবাসিক এলাকা থেকে ডলারকে গ্রেপ্তার করা হয় এবং নগরীর মেহেদীবাগের বাসা থেকে প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম। দুইজনকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।













