চার বছর পর বাংলাদেশ টেস্ট দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। এছাড়া তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য পাঁচ পেসারকে দলে রেখেছে বাংলাদেশ। তাঁরা হলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ। দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন কেবল মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টেই খেলা অফ স্পিনার নাঈম হাসান এবার বাদ পড়েছেন। ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে। বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ–অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।












