থাকো আরো কিছুকাল আনজানা ডালিয়া | বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ হাতে হাত রেখে বসি কিছুকাল যতদিন বৃষ্টি না ফুরায় যতকাল দেখে চোখ না জুড়ায়। মুখোমুখি বসি কিছুকাল হৃদয়ের কপাট যতই হোক মেলা সব কথা তো যায় না বলা। থাকো আরো কিছুকাল প্রিয় ঋতু বর্ষার আগমনে হৃদয় ভরিয়ে দিবো নিবেদনে।