থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার পর এবার সরকারি কার্যালয়ে বন্দুকধারীর হামলা

| মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

থাইল্যান্ডে স্কুলে এক কিশোরের নির্বিচার গুলির ঘটনার রেশ না কাটতেই রাজধানী ব্যাংককসংলগ্ন একটি স্থানীয় সরকারি কার্যালয়ে ঢুকে একজন কর্মকর্তাকে হত্যা করেছে বন্দুকধারী। খবর বিডিনিউজের। সোমবার ননথাবুরি প্রদেশের কার্যালয়ে হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, আততায়ী সাবেক আইনপ্রণেতা চালং রিউরাং ধার দেওয়া অর্থ ফেরত নিয়ে বিরোধের জেরে ননথাবুরি প্রাদেশিক প্রশাসনিক সংস্থার চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশ লেফটেন্যান্ট জেনারেল ওয়াত্তানা ইজিন সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতা কাজ করেছে। হামলার ঘটনায় ওই কর্মকর্তার গাড়িচালকও আহত হয়েছেন, তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ এইচপি
পরবর্তী নিবন্ধসোশাল মিডিয়া দেখে বন্দুক চালানো শেখে থাইল্যান্ডের স্কুলে হামলাকারী কিশোর