ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নাকচ ক্রেমলিনের

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ইউক্রেন সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের সকল সম্ভাবনা রোববার নাকচ করে দিয়েছে ক্রেমলিন। খবর বিডিনিউজের।

যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে কূটনীতিকরা মায়ামিতে জড়ো হয়েছেন, এমন সময় রাশিয়ার পক্ষ থেকে বক্তব্য এলো। মায়ামি থেকে এএফপি খবর জানায়। এর আগে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, ওয়াশিংটন এই ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছে। এমনটি হলে গত ছয় মাসের মধ্যে এই প্রথম মস্কো ও কিয়েভ মুখোমুখি আলোচনায় বসত। তবে এই বৈঠক থেকে বড় কোনো সুফল আসবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জেলেনস্কি। রুশ সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, বর্তমানে এই উদ্যোগ নিয়ে কেউ গুরুত্বের সঙ্গে আলোচনা করেনি।

আমার জানা মতে, এমন কোনো বৈঠকের প্রস্তুতিও চলছে না। শনিবার জেলেনস্কি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের কথা জানানোর সময় সাংবাদিকদের বলেন, এ থেকে নতুন কিছু পাওয়ার ব্যাপারে আমি নিশ্চিত নই। একইসঙ্গে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বানও জানান।

পূর্ববর্তী নিবন্ধহুইলচেয়ার থেকে এই প্রথম মহাকাশ ভ্রমণে গেলেন এক নভোচারী
পরবর্তী নিবন্ধ৪শ’ বছরের ঐতিহ্যে ইতি