তোমাকে কাছে পাওয়ার আকিঞ্চন

কামরুন ঋজু | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

বসন্ত বাতাসে ঝরে কতো ফুল পথে প্রান্তরে,

সুখ ভেবে তাকুড়িয়ে নিতে

তুমি হন্যে হয়ে ছোটো রোজ

ঝরে পড়ার দুঃখ বাজে অহর্নিশ এই বুকে

নিয়েছো কি কভু তার খোঁজ?

তুমি শুধু আপন সুখে বিভোর

জানি, এ তোমার স্বভাবজাত নেশা

তবুও তোমাকে কাছে পাওয়ার আকিঞ্চন

কেন শেষ হতে চায় না!

পূর্ববর্তী নিবন্ধবড়ুয়া বৌদ্ধ: বাংলাদেশের আদি ও অকৃত্রিম বাঙালি উত্তরসূরি
পরবর্তী নিবন্ধপিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস : প্রধানমন্ত্রী