তিন দশক পর মিউজিক ভিডিওতে দিলারা জামান

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:৫২ পূর্বাহ্ণ

তিন দশক পর মিউজিক ভিডিওতে কাজ করলেন গুণী অভিনেত্রী দিলারা জামান। এস আই সুমনের কণ্ঠে ‘মা’ শিরোনামের একটি গানের ভিডিওতে দেখা যাবে তাকে। আজ মঙ্গলবার সন্ধ্যায় গানটি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এটির ভিডিও পরিচালনা করেছেন ফয়সাল আগুন। দিলারা জামানকে ঘিরে আবর্তিত এই মিউজিক ভিডিওটিতে আরও অভিনয় করেছেন এস আই সুমন, অভিনেত্রী ফারজানা ববি ও মিকাঈল। গানটির কথা লিখেছেন হেলাল চৌধুরী। সুর ও কম্পোজিশন করেছেন এস আই সুমন। মায়ের ভালোবাসা, ত্যাগ, মমতা আর সন্তানের জীবনে তার অপরিসীম অবদানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মা’ গানটি।

শিল্পী এস আই সুমন বলেন, ‘মা সন্তানের জীবনে কতটা নেয়ামত, তা আমরা অনেকেই সহজে বুঝতে পারি না। যাদের মা নেই তারা সে দুঃখটা বুঝতে পারেন। এই গানে সন্তান ও মায়ের ভালোবাসা তুলে ধরেছি।

প্রসঙ্গত, এস আই সুমনের কণ্ঠে প্রয়াত আইয়ুব বাচ্চুর সুরে ‘স্বপ্নে দেখা অচীনপুরে’ গানটি বেশ প্রশংসিত ছিল। এ ছাড়া তার ‘কে আছে তুমি ছাড়া বলো’ ও ‘বোকা মানুষ’ গানটিও বেশ সাড়া ফেলে।

পূর্ববর্তী নিবন্ধশতাব্দীকে হারিয়ে শিরোপা অক্ষুণ্ন রাখলো বাদশা মিয়া স্মৃতি সংসদ
পরবর্তী নিবন্ধসঙ্গীত ভবনের হীরকজয়ন্তী উৎসব শুরু