তিন উপমহাপরিদর্শক ও নয়জন পুলিশ সুপারসহ একযোগে ২৪ জন ঊর্ধ্বতন কর্মকতাকে বদলি করা হয়েছে। রদবদল হওয়া এসব কর্মকর্তার মধ্যে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া ১২ জন অতিরিক্ত ডিআইজি রয়েছেন। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত ২২ সেপ্টেম্বর ডিআইজিসহ পুলিশের ৩১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছিল। খবর বিডিনিউজের।
তিন ডিআইজির মধ্যে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) মো. আক্কাস উদ্দিন ভূঁইয়া ও এসবির মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। আর সিআইডির মোহাম্মদ হাসান বারী নুরকেকে মেট্রোরেল পুলিশে পাঠানো হয়েছে। এছাড়া অতিরিক্ত ডিআইজি হিসেবে রদবদল করা কর্মকর্তাদের মধ্যে রংপুর, বরিশাল ও চট্টগ্রাম রেঞ্জ, খুলনা মহানগর, সিআইডি ও পুলিশ অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন। পুলিশ সুপার পদে বদলি করা কর্মকর্তাদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল মহানগর, পিবিআই, পুলিশ অধিদপ্তর ও পুলিশ স্টাফ কলেজের কর্মকর্তারা রয়েছেন।












