তার সবখানে যেন আমি

মোহাম্মদ ইসমাইল | বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

কোথা গিয়ে থামি?

এই পায়ে পায়ে যতদূর যায়

তার সবখানে যেন আমি!

ছায়ার মতো তাই আমিও এক বিস্মৃতপ্রায় ;

তাই যত ধাবমান ভালোবাসা আর

হৃদয়স্পন্দন এর ক্রন্দন শুনি

ততই আমি আরো জড়োসড়ো হয়ে

হাত বাড়িয়ে ছুঁতে চায় আমারি সে

রক্তসঞ্চালনের প্রতিটা ধমনি;

যদি কিনা স্থান পাই, ‘বন্ধু’ তোমারি

সেই চলার পথের অমোঘ হৃদয়ে!

পূর্ববর্তী নিবন্ধমা
পরবর্তী নিবন্ধমধ্যবিত্তেরা চুপ