ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন পক্ষের সঙ্গে হাত মিলিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, শ্রমিকদের উসকানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। যেকোনো অপতৎপরতা রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে শ্রমজীবী মানুষের সহযোগিতা ও ঐক্য প্রয়োজন।
তিনি গতকাল সোমবার চট্টগ্রাম জেলা পরিষদের হলরুমে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, শফিকুর রহমান চেয়ারম্যান, মোতালেব চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, আব্দুল বাতেন, গাজী আইয়ুব আলী, মোহাম্মদ হারুন, আবু জাফর, ইব্রাহিম ফরাজী, শফিকুর রহমান মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










