তারুণ্যের উচ্ছ্বাসের শিশু উৎসব

| শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:৪২ পূর্বাহ্ণ

বাচিক শিল্পচর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এর ২০ বছর উপলক্ষে আয়োজিত ‘শিশু উৎসব ২০২৬’ গতকাল শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। আবৃত্তি, সংগীত, নৃত্য, পাপেট শো ও জাদু প্রদর্শনীসহ নানা পরিবেশনায় শিশুকিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায়। বিকেল ৩টায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন সাংবাদিক ওসমান গনি মনসুর, কবি অভীক ওসমান এবং মোহাম্মদ জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি ভাগ্যধন বড়ুয়া।

বক্তারা বলেন, শিশুদের সৃজনশীল বিকাশে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন একসঙ্গে কাজ করলে আগামী প্রজন্ম মানবিক, নান্দনিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে পথশিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুলকে ‘শিশু উৎসব সম্মাননা’ প্রদান করা হয়। উৎসবজুড়ে বিভিন্ন পর্বে একক ও দলীয় আবৃত্তি, দলীয় সংগীত এবং নৃত্য পরিবেশন করে শতাধিক শিশুকিশোর। অংশ নেয় প্রমিতি সাংস্কৃতিক একাডেমি, শ্রুতিনন্দন, ঘুঙ্গুর নৃত্যকলা একাডেমি, প্রাপণ একাডেমি, কবি নজরুল একাডেমি চট্টগ্রাম, সুরাঙ্গন বিদ্যাপীঠ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, বোধন আবৃত্তি পরিষদ এবং আয়োজক সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস। বিকেলে ক্যানভাস পাপেট থিয়েটারের পরিবেশনায় পাপেট শো দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। সন্ধ্যায় জাদুশিল্পী রাজবীর আকাশের জাদু প্রদর্শনী শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও দারুণ আনন্দ দেয়। সমাপনী পর্বে ওড়িশি এন্ড ট্যাগোর ডান্স মুভমেন্ট সেন্টারের নৃত্য এবং তারুণ্যের উচ্ছ্বাসের বৃন্দ আবৃত্তির মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটে। এবারের উৎসব শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রতি উৎসর্গ করা হয়। উৎসব বাস্তবায়নে সহযোগিতা করে সিনবাদ গ্রুপ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌসুমি দে। অনুষ্ঠানে একক আবৃত্তি করে শিশুশিল্পী দেবজিৎ বিশ্বাস, দেবলীনা বিশ্বাস, প্রযুক্তি দাশ, আদৃতা বর্দ্ধন, কুয়াশা ধর, ত্রয়ী পান্থ, ত্রিধা পান্থ, অংকিত দাশ, শ্রেয়ন চৌধুরী, কাজী আকসা নাজাকাত, সৌমেন গুহ, শ্রীনন্দা মিশেল, মো. কাজী মুনতাসির উদ্দিন, ইউসরা সাফওয়ানা, মুফলিহা যাহরা, উপল বর্ণিল দে, উমেশ যাদব দে, রাজবীর দাশ আয়ুশ, শ্রেষ্ঠা সেন, ওয়াসফিয়া মান্নাত, মাহমুদা নুর আলভিনা, সূর্যকান্ত দাশ, শ্রেয়া চৌধুরী, অম্বিকা চৌধুরী, কাজী আনসা নুজহাত, অংকিতা গুহ, মো. কাজী মুস্তাকিম উদ্দিন, সুভদ্রা গুপ্তা অদ্রি, প্রিয়ন্তী সেন, অনীশ্বর দাশ সৃজন, প্রমথেশ সেন, ঋত্তিকা দত্ত, আফিয়াত ইসলাম, রোদ্দুর তলাপাত্র ওম, প্রযুক্তা নাথ, বৃহস্মিতা দে, সিদ্ধান্ত নাথ, ঋদ্ধিজিৎ চৌধুরী, রিদ্যাংশী মিত্র, শ্রেষ্ঠা চৌধুরী, সৌপ্তিক চৌধুরী, অনুস্মিতা দাশ, উমাইযা মেহভীস ইচ্ছে, অভিয়ান বিশ্বাস, রুহানিকা চৌধুরী গুঞ্জন, অর্ণিলা পালিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাজী নওয়াব ফারুক
পরবর্তী নিবন্ধরাউজান ক্লাবের মাসিক সেমিনার