ঢাকায় আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মতবিনিময় সভা

| মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গত ১৮ ও ১৯ জুলাই রাজধানী ঢাকায় দুই দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৮ জুলাই ঢাকা আনজুমান অফিসে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। আসন্ন জশনে জুলুছের প্রস্তুতি গ্রহণসহ আনজুমানের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। একই দিন বিকালে ঢাকা খানকাহ্‌ শরীফে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা আনজুমান নেতৃবৃন্দ, ঢাকা গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ এবং আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় মিলিত হন।

গত ১৯ জুলাই ঢাকা আনজুমান অফিসে কেন্দ্রীয় ও ঢাকা আনজুমান নেতৃবৃন্দের মতবিনিময় সভার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, ঢাকা আনজুমানের চেয়ারম্যান মোহাম্মদ শহীদ উল্লাহ ও সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

একই দিন বিকালে ঢাকার কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসায় ‘টেকসই শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। আয়োজন করে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় ও ঢাকা আনজুমান, এডুকেশন বোর্ড নেতৃবৃন্দ এবং ঢাকা কাদেরিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দীন আলআযহারীসহ শিক্ষকমণ্ডলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই কোনো বিচ্ছিন্ন অভ্যুত্থান নয়, ১৬ বছরের লাগাতার আন্দোলনের ফল
পরবর্তী নিবন্ধপরিচ্ছন্নতার সংস্কৃতি পরিবার ও বিদ্যালয় থেকেই শুরু করতে হবে : মেয়র