ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গতকাল শনিবার দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতনতামূলক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় ডেঙ্গু সচেতনতা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপজেলা ও পৌরসভা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ ও জাগির হোসেন, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ। পৌরসভার বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হয়। ১২ সেপ্টেন্বর থেকে আগামী ১২ ডিসেম্বর ৩ মাস ব্যাপী বিশেষ এই কর্মসূচি গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে উদ্বোধন করেন।

তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন হাটহাজারী এ উপলক্ষে বিস্তারিত কার্যক্রম গ্রহণ করে। অভিযানে পর্যায়ক্রমে সকল জায়গায় সবাইকে সম্পৃক্ত হয়ে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে এবং পরিচ্ছন্ন হাটহাজারী গড়ে তুলতে আহবান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধনাটাব কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন আবদুছ ছবুর