পলিটেকনিক ইনস্টিটিউটে ‘ব্রিজিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনস্টিটিউট : লোকাল অ্যান্ড গ্লোবাল পারস্পেকটিভস’ শীর্ষক কর্মশালা গত ৯ মে অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অ্যাসেট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিইপিজেডের এঙিকিউটিভ ডিরেক্টর মশিউদ্দিন বিন মেসবাহ, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম ও বিএসআরএমের মানবসম্পদ বিভাগের প্রধান মো. রবিউল হোসাইন।
কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সুব্রত দাশ। স্বাগত বক্তব্য দেন ননটেক বিভাগের প্রধান মুহাম্মাদ আমানুল্লাহ। বক্তব্য রাখেন অ্যাসেট প্রকল্পের ফোকাল পারসন মো. নুরুন্নবী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বান্দরবানের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম, বিকেটিটিসির অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস বিভাগের প্রধান শামীম আহমাদ প্রমুখ। সালেহা আনোয়ারের সঞ্চালনায় কর্মশালায় বক্তারা ডিপ্লোমা শিক্ষার আধুনিকায়নে শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্ব, গবেষণা সহায়তা, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।














