বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদের সাংগঠনিক কমিটির সভা গত ২৭ ডিসেম্বর নগরীর জামালখানের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শেখ মোজাফ্ফর আহমদ। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তুতুল বাহারের সঞ্চালনায় বক্তব্য দেন আনোয়ারুল হক চৌধুরী, মো. ইছা খান, আইনুন নাহার, ডা. অপূর্ব নাথ, অধ্যাপক মাহবুবুর রহমান ও অ্যাডভোকেট ফাহিম শরীফ খান।
সভায় আগামী ৫ ডিসেম্বর বিকালে নগরীর টিআইসিতে ‘বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের কথা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। প্রেস বিজ্ঞপ্তি।












