দেশের মান উন্নয়ন ও যাতায়াত আরো গতিশীল করতে ট্রেনের ভূমিকা অপরিসীম। ট্রেনের কিছু আলাদা ফিচার রয়েছে যার ফলে হঠাৎ ব্রেক করার কোনো সুযোগ নেই। প্রতিদিন ট্রেনে কাটা পড়ছে দেশের মানুষ। জীবন হারাচ্ছে অসংখ্য নাগরিক। এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হলো সঠিক সময় এবং জনসমাগম স্থানে ঘন হর্ন না বাজানো। মানুষ বেশি চলাচলের স্থানে এবং স্টেশনে আসার পূর্ব থেকে ঘন ঘন হর্ন বাজানো জরুরি। যাতে মানুষ চলাচলে সচেতন হতে পারে এবং দ্রুত রেল লাইন থেকে দূরত্ব বজায় রাখতে পারে। এছাড়াও রেল লাইন ক্রসিং স্থানগুলোতে নির্দিষ্ট স্টাফ নিযুক্ত করা প্রয়োজন।
অতএব, উপরোক্ত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিশেষ আর্জি পেশ করছি।
আবদুর রশিদ
শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি
সাতকানিয়া, চট্টগ্রাম।











