জেমিসন রেড ক্রিসেন্ট ডেন্টাল ইউনিটের আধুনিকায়ন ও সমপ্রসারণ কাজ উদ্বোধন

| বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

জেমিসন রেড ক্রিসেন্ট ডেন্টাল ইউনিটের আধুনিকায়ন ও সমপ্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আধুনিকায়ন ও সমপ্রসারণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক এবং জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।

অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. তাসলিম চৌধুরী, ডা. মোস্তাফিজুর রহমান, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দীন চৌধুরী, ডা. ইফতেখার মোহাম্মদ আদনান ও কে এম ইমরান এমিসহ সিএমও ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানা এবং প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, জেমিসন ডেন্টাল ইউনিটকে আরও আধুনিক ও রোগীবান্ধব করে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ যাতে সহজে ও স্বল্প খরচে ভালো মানের দন্ত চিকিৎসাসেবা পান, সেদিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সুযোগসুবিধা যুক্ত করার পাশাপাশি সেবার মানও বাড়ানো হবে। জেমিসন রেড ক্রিসেন্টকে মানুষের আস্থার একটি প্রতিষ্ঠানে পরিণত করতে স্বাস্থ্যসেবার উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।

উদ্বোধন শেষে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের বিভিন্ন ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের ফাইনালে রেলওয়ে ও মাইজপাড়া
পরবর্তী নিবন্ধ২৭ মানুষের আবেদন-অভিযোগ,ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির