‘সমকালের টানাপোড়েন, জীবনের ক্লান্তি এবং একই সাথে অন্তরের অন্তর্নিহিত লড়াইকে পর্যবেক্ষণ করেছেন মনিরুল মনির। যা সমাজ ও মানুষের প্রতি সংবেদনশীলতা গভীর জীবনবোধের পরিচয় দেয়।’ মনিরুল মনির সুহৃদ পর্ষদের উদ্যোগে গত ৫ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘শব্দের সহচরে আগুনপাখি’ শীর্ষক কবি, সম্পাদক ও প্রকাশক মনিরুল মনিরের কবিতা ও জীবনভিত্তিক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
তারা আরো বলেন, মনিরের সাহিত্যকর্ম, জীবনচেতনা এবং সম্পাদক ও প্রকাশক হিসেবে তাঁর দীর্ঘ পথচলা ও অবদানের বহুমাত্রিক দিক রয়েছে। যা আমাদের জন্য অনুকরণীয়। তার মতো মানুষকে আমাদের বাঁচিয়ে রাখা জরুরী। আলোচনা পর্বে অংশ নেন ড. সেলিম জাহাঙ্গীর, কবি রিজোয়ান মাহমুদ, হোসাইন কবির, মহীবুল আজিজ, কামরুল হাসান বাদল, শৈবাল চৌধূরী, সজল চৌধুরী, কবি নাজিমুদ্দীন শ্যামল, আখতারী ইসলাম, মানিক বৈরাগী, ফারুক তাহের, খন রঞ্জন রায়, কবি আলী প্রয়াস, হৃদয় হাসান বাবু, সাংবাদিক কমল দাশ, কবি সাজিয়া আফরিন।
শুভেচ্ছা জানান অধ্যাপক আবু সাঈদ, কবি দেবব্রত সেন, ডা. সুকান্ত আইচ, আর কে দাশ রুবেল, সারোয়ার আলম, চন্দন কুমার চৌধুরী, তারুণ্যের উচ্ছ্বাস ও উচ্চারক আবৃত্তি কুঞ্জ। কবির জীবনী পাঠ করেন আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কথাসাহিত্যিক আহমদ জসিম। শ্রাবণী দাশগুপ্তার উপস্থাপনায় কবির কবিতা আবৃত্তি করেন অঞ্চল চৌধুরী, রাশেদ হাসান, কঙ্কন দাশ, প্রণব চৌধুরী ও ঐশী পাল। গান পরিবেশন করেন শিল্পী কান্তা দে, আনিকা চৌধুরী ও আলমগীর কবির। প্রেস বিজ্ঞপ্তি।












