জার্মানিতে চুরির রেকর্ড, এক বছরে ক্ষতি ৪.৩৩ বিলিয়ন ইউরো

| বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

জার্মানির সুপার শপ ও খুচরা বাজারে চুরির ঘটনা নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে ২০২৫ সালে বিভিন্ন দোকান থেকে ৪ দশমিক ৩৩ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য চুরি হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেশি। মঙ্গলবার জার্মানির বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান ইএইচআইয়ের সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। সমীক্ষাটি প্রকাশ করেছে টাগেসচাও। খবর বাংলানিউজের।

গবেষণা প্রতিষ্ঠান ইএইচআই বলছে, শুধু ক্রেতারা নয়, দোকানের কর্মচারী, ডেলিভারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সেবাদানকারী সংস্থার সদস্যরাও এসব চুরির ঘটনার সঙ্গে জড়িত। সমীক্ষা অনুযায়ী, চুরির জন্য সবচেয়ে বেশি দায়ী ক্রেতারা। সব ধরনের দোকানে চুরির প্রায় এক–তৃতীয়াংশ সংঘটিত হয়েছে সংঘবদ্ধ চোর চক্রের মাধ্যমে। এই সংঘবদ্ধ চোররা ক্রেতার বেশে মূলত মদ, প্রসাধনী সামগ্রী, ব্র্যান্ডের সুগন্ধি ও শেভিং ব্লেড চুরি করে। পরে চোররা এসব পণ্য বাইরে বিক্রি করে।

পূর্ববর্তী নিবন্ধপারমাণবিক পরিদর্শন, সম্পদ জব্দ নিয়ে মতবিরোধে যুক্তরাষ্ট্র-ইরান
পরবর্তী নিবন্ধনিউ ইয়র্কে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার