জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্রদের আরবি ভাষা ও সাহিত্যে বিশ্বমানের দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘এরাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাব’এর উদ্যোগে আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান গতকাল সোমবার জামেয়া দায়েম নাজির জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জামেয়ার অধ্যক্ষ আল্লামা হাফেজ আব্দুল আলিম রেজভী।প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানের ফিন্যান্স সেক্রেটারি আলহাজ কমর উদ্দিন সবুর। ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রশিক্ষক শাওয়াল হোসাইনের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন ড. কামাল উদ্দিন আল আজহারী, ড. নাসির উদ্দিন, মুহাদ্দিস আল্লামা আবুল হাসানাত, আবুল হাসান ওমাইর রিজভী, ইয়াকুব হুসাইন, সাইফুদ্দিন খালেদ আল আজহারী, প্রভাষক আজিজুর রহমান প্রমুখ।
শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।














