জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৫:২৫ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যুব উৎসবে যোগ দিতে বাংলাদেশে আসছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রধান উপদেষ্টার দপ্তর মঙ্গলবার জানায়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আসছে জানুয়ারিতে অনুষ্ঠেয় এই উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালে ফিফা প্রেসিডেন্ট তা গ্রহণ করেন। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ–২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে ফিফা প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়। ওই সময় ইউনূস তাকে যুব উৎসবে সম্পর্কে অবহিত করেন। এছাড়া বিশ্বের কয়েকটি স্বনামধন্য নারী ফুটবল দলকে ঢাকায় নেওয়ার বিষয়ে ফিফা প্রেসিডেন্টের সহযোগিতা চান। জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আজারবাইজানে পৌঁছেন সোমবার। সফর শেষে ১৪ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে শান্তর বদলে শাহাদাত দীপু
পরবর্তী নিবন্ধমালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়ান কাপ প্রস্তুতি