দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল স্কুল পর্যায়ে জীবপ্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা প্রথম জাতীয় আন্তঃস্কুল বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের অর্ধশতাধিক স্কুল অংশগ্রহণ করে। গতকাল সোমবার অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং রানারআপ পুরস্কার পায় ফুলকি, বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বারোটি জেলার অর্ধশতাধিক শিক্ষার্থীরা চারটি রাউন্ডের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান উদ্বোধন করেন ড. এস এম রফিকুল ইসলাম। উদ্বোধনী পর্বে বক্তব্য দেন, এনওয়াইবিবির নির্বাহী কর্মকর্তা অনিক সাহা এবং জাহিন আলম।
সঞ্চালনা করেন, মাহিন রানা, চন্দ্রবিন্দু ও এমি। পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন জিনবিজ্ঞানী ও ব্যানবেইসের পরিচালক ড. আবেদ চৌধুরী। সভাপতিত্ব করেন ঢাবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ড. মুশতাক ইবনে আইয়ুব। বিশেষ অতিথি ড. এম এ মাজিদ। বক্তব্য দেন, এনওয়াইয়বিবির নিশাত তারাননুম হক। প্রেস বিজ্ঞপ্তি।














