জলে ভেজা একটা দুপুর
ক্লান্ত হয়ে ডাকুক
রৌদ্র না হয় জানলা ফেলে
খানিক দূরে থাকুক।
পাতাগুলো আরো খানিক
সবুজ রঙে রাঙুক
পথে পথে একলা পথিক
পথ হারিয়ে খুঁজুক।
জলে ভেজা একলা সকাল
শিশির জলে জমুক
দূর পাড়াতে হয়তো কেউ
জল সাঁতারে ভাসুক
ডাহুক এবং পানকৌড়িটা
পাখনা মেলে নাচুক।
জলে ভেজা একলা একা
একটা রাত কাঁদুক
ভেজা হাওয়ায় ভুলে থাকা
প্রিয় নামে ডাকুক।
জলে ভেজা একটা দিন
শুধু আমার থাকুক
শিশির মেখে দুচোখ আমার
সুখ–দুঃখে বাঁচুক।







