জলাবদ্ধতা নিয়ে সিডিএ চেয়ারম্যানের সঙ্গে আকোয়া নেতৃবৃন্দের মতবিনিময়

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:৩৩ পূর্বাহ্ণ

আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সিডিএ’র কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা করে আগ্রাবাদ সিডিএ রেসিডেন্সিয়াল এরিয়া ওনার্স এসোসিয়েশন (আকোয়া)। এ সময় সিডিএ চেয়ারম্যান আকোয়া নেতৃবৃন্দকে আগ্রাবাদ এলাকার স্লুইচ গেটের পাম্পের সবশেষ পরিস্থিত তুলে ধরেন। সিডিএ চেয়ারম্যান বলেন, জলাবদ্ধতার প্রক্রিয়ায় আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। তবে আমরা যদি ড্রেনে ময়লা না ফেলি বা ড্রেনগুলো পরিষ্কার রাখি তাহলে জলাবদ্ধতা আর হবে না। জলাবদ্ধতা নিরসনে নির্মিত স্লুইসগেট কিংবা পাম্প হাউজগুলো যদি বিকল না হয় তাহলে সিডিএতে জলাবদ্ধতার সুযোগ নেই। এতে উপস্থিত ছিলেন আকোয়ার যুগ্ম আহ্বায়ক ও সিডিএর বোর্ড মেম্বার স্থপতি ফারুক আহমেদ, যুগ্ম আহ্বায়ক খন্দকার বেলায়েত হোসেনসহ আকোয়ার সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়তুশ শরফের রচনা প্রতিযোগিতাও পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়