জনবান্ধব ও শ্রমবান্ধব বাজেট অর্থনীতিতে নতুন গতি আনবে

বিভাগীয় শ্রমিক দলের সমাবেশে মেয়র

| বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৯:০১ পূর্বাহ্ণ

প্রস্তাবিত জাতীয় বাজেটকে জনবান্ধব, শ্রমবান্ধব ও বাস্তবসম্মত উল্লেখ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই বাজেট দেশের শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রস্তাবিত বাজেটে শ্রমিক ও সাধারণ মানুষের কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি গত ১৬ জুন বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে বাজেটের সমর্থনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশের পরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল বের করা হয়।

মেয়র বলেন, বন্ধ শ্রমিক কলকারখানা ও পাটকল পুনরুজ্জীবনে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা বরাদ্দ রাখা হয়েছে, যা শিল্পখাতকে নতুন করে সচল করতে সহায়ক হবে। পাশাপাশি কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্যও উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

মেয়র বলেন, হৃদরোগীদের চিকিৎসা সহজলভ্য করতে হার্টের রিং এর মূল্য কমানোর উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। আগে উচ্চমূল্যের কারণে অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারতেন না।

বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদ আবুল হাসেম বক্কর। বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, স ম জামাল উদ্দিন, ইদ্রিস মিয়া, শফিকুল ইসলাম চেয়ারম্যান, শাহনেওয়াজ চৌধুরী, আব্দুল বাতেন, মাহমুদ হারুন, আবু জাফর, ইব্রাহিম ফরাজী, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. সেলিম, জামাল উদ্দিন, শাহাদাত হোসেন, ইব্রাহিম খোকন, আব্দুল মান্নান, রবিউল হোসেন, মো. হাসেম, মো. মামুন, মাহমুদ কামাল খান, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ বাহার উদ্দিন, নুরুল আলম সুজন, অপু সিং প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ
পরবর্তী নিবন্ধপটিয়ায় অপহৃত শিশু জায়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫