জঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২২ জুন, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুরের আলিনগরে র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামি মো. ইমরানকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সলিমপুরের পথরীঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, জঙ্গল সলিমপুরের আলিনগরে র‌্যাব সদস্য মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামি মো. ইমরান সলিমপুর পথরীঘোনা এলাকায় অবস্থান করছেএমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার ছিন্নমূল ৮ নম্বর সমাজে বসবাস করে আসছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব৭ এর সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্‌ফর হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সাদিয়া’স কিচেনসহ ৩ রেস্টুরেন্টকে ৫৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধনারিকেল গাছে বাঘ, আতঙ্ক