নগরের চেরাগী পাহাড় এলাকায় বৈধ ভেরিফিকেশন ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করার অপরাধে দুটি বেকারিকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
গতকাল রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রিট ইজাহারুল আহম্মেদ শিহাব। এ সময় বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) সন্দ্বীপন ভট্টাচার্য্য এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।
দণ্ডিত বেকারি দুটির মধ্যে হালাল লাইভ বেকারিকে ওজন ও পরিমাপ আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ডেইলি ফ্রেশ লাইভ বেকারিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।











