চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. স্বপন কুমার পালিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর সিভিল ইঞ্জিনিয়রিং বিভাগে প্রফেসর হিসাবে যোগদান করেছেন। সম্প্রতি আইআইইউসি তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে। প্রায় ৪০ বছরের শিক্ষকতা জীবনের ক্যারিয়ারে প্রফেসর ড. স্বপন কুমার পালিত ১৯৮৭ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়রিং বিভাগে শিক্ষকতায় যোগদান করেন। ২০০৪ সালে তিনি চুয়েটের সিভিল ইঞ্জিনিয়রিং বিভাগের প্রফেসর পদে নিয়োগ পান। ১৯৯৩ সালে তিনি ভারতের আইআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়রিংয়ে এমএসসি এবং ২০০১ সালে একই প্রতিষ্ঠান থেকে পিএইচডি সম্পন্ন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












