চর-চাকতাইয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন বলেছেন, আল্লাহ যুগে যুগে অনেক নবীরাসূল প্রেরণ করেছেন। নবী করিমের আদর্শ ও কোরআনের শিক্ষা অনুসরণ করে জীবন পরিচালনা করতে হবে।

তিনি গত ১৩ সেপ্টেম্বর চরচাকতাইয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চরচাকতাই ঈদে এমিলাদুন্নবী (সা.) মাহফিল এজতেমায়া কমিটির উদ্যোগে অয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। সভাপতিত্ব করেন ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাজী নওয়াব খান। মাহফিল সঞ্চালনা করেন মোহাম্মদ ইউছুফ মাস্টার।

প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ছৈয়দ মোহাম্মদ মোকাররম বারী। প্রধান বক্তা ছিলেন মুফতি মোহাম্মদ মুফতার আহমদ। বক্তব্য রাখেন মোহাম্মদ হাসানুল হক আলকাদেরী। উপস্থিত ছিলেন মাঈনুদ্দীন চৌধুরী পারভেজ, ইয়াকুব খান, ওমর ফারুক, মো. ইউনুস, আবদুল বারেক, বেলাল, সুমন, নুরুদ্দীন খান, আজম, জাগির মাঝি, আবদুস সুবহান, জামাল, সাকিব, কাদের, বেলাল মিয়াজি, সোহাগ, কবির হোসেন, হৃদয় খান, রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় এতিম-দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ
পরবর্তী নিবন্ধপটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় সরকারি করা হবে : এমপি এনাম