চমেক হাসপাতালে বিশুদ্ধ পানির মেশিন স্থাপন

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

রোগী ও তাঁদের স্বজনদের সুপেয় পানির কষ্ট লাঘব করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে একটি বিশুদ্ধ পানির মেশিন স্থাপন করেছে সৌদি আরব ভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘চট্টগ্রাম সমিতি রিয়াদ’। “সবার জন্য বিশুদ্ধ পানি, সুস্থ থাকুক সবাই”এই স্লোগানকে সামনে রেখে ১৮ আগস্ট এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মানবিক উদ্যোগের উদ্বোধন করা হয়।

মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাঃ সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি রিয়াদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী তানভীর সিকান্দার। প্রবাসী বাংলাদেশিদের এই মহতী উদ্যোগের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চট্টগ্রাম সমিতি রিয়াদের সভাপতি ডাঃ শেখ মমতাজুল ইসলাম বাপ্পী, সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক সিকদার, সিনিয়র সহসভাপতি মোসলেহ উদ্দীন মুন্না এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী এনামুল হক। এছাড়া কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রাম সমিতি রিয়াদের সহসভাপতি গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু, ফারুক হোসেন, সোলায়মান চৌধুরী, হাসি’র সহসভাপতি এম হামিদ হোসাইন, সংগঠনের সিনিয়র সদস্য প্রকৌশলী জিয়াউদ্দিন, কার্যকরী সদস্য মোঃ সোবাহান প্রমুখ। প্রতিদিন হাসপাতালে আসা হাজারো রোগী এবং তাঁদের স্বজনরা বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভোগেন। প্রবাসীদের এমন মানবিক উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত এই মেশিনটি সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা চট্টগ্রাম সমিতি রিয়াদের দ্বায়িত্বশীলদের ভূয়সী প্রশংসা করেন। পরে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘আইডিয়া টু পাবলিকেশন ২.০’