চমেক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ২০ জুলাই বাঁশখালীর কাথারিয়া বন্যাদুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনের সদস্যরা দুর্গত এলাকায় চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ কর্মসূচিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ পোস্ট গ্রাজুয়েট ডক্টরস্ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ডা. সায়েফ উদ্দিন, যুগ্ম সম্পাদক ডা. আসহাব মেহেরাজ আসিফ, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।











