চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার

| বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৪:৪৩ পূর্বাহ্ণ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬ এর আর এন বি শিপিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ জুলাই শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিকাল ৩.৩০টায় অনুষ্ঠেয় ফাইনাল খেলায় অংশ নেবে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬ কমিটির আহবায়ক আবুল হাসেম বক্কর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন। চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল কমিটির আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ও মামুনুর ইসলাম মামুন ক্রীড়াপ্রেমী দর্শক সহ সংশ্লিষ্টদের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধজাপানে ভূমিকম্পে শপিং মল ধসে বহু মানুষ আটকা
পরবর্তী নিবন্ধ১৮ এজেন্ডা নিয়ে আজ সভায় বসছে বিসিবি