চবি ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ সেশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১ নভেম্বর নগরীর নাসিরাবাদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চবি দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সঙ্গীতশিল্পী আবদুল মান্নান রানা। সাধারণ সম্পাদক হয়েছেন প্রখ্যাত ক্রীড়া সংগঠক এস এ এম আছলাম মোরশেদ। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মনসুর আহমেদ পরিচিতি অনুষ্ঠান পরিচালনা করেন। কমিটির অন্য নির্বাচিত সদস্যদের মধ্যে সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মাঈনুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন ও শেখ মাহবুবুল বশর রেজা আলী চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন এবং সহকারী অর্থ সম্পাদক লালন কান্তি দাশ। এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নুরুল হাদি চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আমির হোসাইন মানু, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জয়েন উদ্দীন বাবু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাকিয়া সুলতানা সাকি, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর নিলুফার আকতার, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ওয়াহীদুল আলম ও মহিলা বিষয়ক সম্পাদক নাসরীন ইসলাম দায়িত্ব পেয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে আছেন মো. হাসীবুদ্দীন হায়দার, মনোজিত কুমার ধর, প্রফেসর মো. সাইফুদ্দীন চৌধুরী, মো. আনোয়ারুল করিম মজুমদার, অ্যাডভোকেট মোসতাক আহমদ, যীশু প্রসাদ চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, মো. জসিম উদ্দিন ও সাখাওয়াত হোসেন আদর। প্রেস বিজ্ঞপ্তি।










