চবি পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

| রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) উদ্যোগে ‘জুম পাহাড়ের নবীন প্রাণ, শেকড়ের তরে শিক্ষাই হোক মোদের মুক্তির গান’ প্রতিপাদ্যে ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা২০২৬’ অনুষ্ঠান গত শুক্রবার বিকেলে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন।

প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন সবাইকে শুভেচ্ছ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে সমাজ, জাতি তথা দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। পাহাড়কে আলোকিত করতে শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল অপরিসীম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দেশের প্রচলিত আইন অনুযায়ী পাহাড়ি শিক্ষার্থীদের সকল ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা পালন করছে। প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে মূলধারার পাশাপাশি অগ্রসর অংশকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. কাঞ্চন চাকমা, ইতিহাস বিভাগের প্রফেসর ড. আনন্দ বিকাশ চাকমা, চবি পাহাড়ি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি গৈরিকা চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা।

পিসিপি চবি শাখার সহসভাপতি এনতেস চাকমার সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রিয় জ্যোতি চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পিসিপি চবি শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিশন চাকমা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চবি পাহাড়ি শিক্ষার্থীবৃন্দ এবং ‘রঁদেভূ শিল্পীগোষ্ঠীর’ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মানবিক সহায়তা কার্যক্রম